মালদা স্টেশনের রেক পয়েন্ট থেকে দেদার লরি বোঝাই করে সিমেন্ট সরবরাহ করাহের অভিযোগ
দি নিউজ লায়ন; করোনা সংক্রান্ত বিধি নিষেধ অমান্য করে মালদা টাউন স্টেশনের রেক পয়েন্ট থেকে দেদার ভাবে লরি বোঝাই করে সিমেন্ট সরবরাহ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবসায়ী সংগঠনের কয়েকজন বড় মাথা জড়িত রয়েছে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন তৃণমূলের ইংরেজবাজারের টাউন সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি।
লকডাউন পরিস্থিতিতে ওই রেক পয়েন্ট থেকে শুধুমাত্র কেন সিমেন্ট বোঝাই লরি চলাচল করছে সে ব্যাপারেও প্রশাসনকে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথবাবু। যদিও এ প্রসঙ্গে প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
মালদা টাউন স্টেশন সংলগ্ন রেক পয়েন্ট থেকেই মূলত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী লরি বোঝাই করে জেলা তথা জেলার বাইরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকে। কিন্তু লকডাউন পরিস্থিতিতে আপাতত ওই এলাকায় রেক পয়েন্ট বন্ধ রাখা হয়েছে। সেই সুযোগেই কোভিড বিধি লংঘন করে ইংরেজবাজার থানার সুস্থানি মোড় সংলগ্ন গৌড় মালদা স্টেশনের রেক পয়েন্টে মালগাড়ি থেকেই শুধুমাত্র সিমেন্ট লোডিং করা হচ্ছে বিভিন্ন লরিগুলিতে বলে অভিযোগ। এরপরে সেগুলি শহরের বিভিন্ন গোডাউনে চলে যাচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ী মহলের কয়েকজন বড় মাথা জড়িত রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

Post a Comment